বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীমঙ্গল চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, ২ জন আটক

শ্রীমঙ্গল চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, ২ জন আটক

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকার দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার কালিয়ারগাঁও এলাকার সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিরস্ত্র) মো. আবুল তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় তাদের হেফাজত থেকে একটি ডায়নামিক ব্র্যান্ডের, তিনটি ইউয়ান্ডি ব্র্যান্ডের ও একটি নামবিহীন অটোরিকশাসহ ৪টি অটোরিকশার সামনের গ্লাস, ১০টি অটোরিকশার চাকা, ৪টি জাম্পার ও ৩ টি ডিফারেন্সার উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

আটক দুই জন পরস্পর যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাইকৃত অটোরিকশা বেচাকেনার সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক তদন্ত জানা গেছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা