পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ) এর ৬৪ তম পবিত্র খোশরোজ শরীফ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে ১৪ আশ্বিন ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে খাজাগান, মিলাদ মাহফিল, জিকির, সেমা, কাওয়ালী মাহফিল, আখেরী মোনাজাত ও সবশেষে তবারুক বিতরণ।
হাজার হাজার আশেক ভক্ত মুরিদানের উপস্থিতিতে ওরশ শরীফে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)। তকরির পেশ করেন শাহজাদা হক শাহ আমিরী, শাহজাদা রাকিব উদ্দিন হাফেজনগরী, শাহজাদা হামদান মাইজভান্ডারি, শাহজাদা আজম সুলতানপুরী, শাহজাদা মাওলানা মুখতার রেজা মাসুমী সুলতানপুরী, মাওলানা হাসান রেজা আলকাদেরী, মাওলানা আহমদুল হক মাইজভান্ডারী, মাওলানা হয়নাল আবেদিন চিশতী। এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজল আহমদ সওদাগর, আবু তৈয়ব, নুরুল ইসলাম নুরু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মো: এয়াছিন, আমান উল্লাহ আমিরী, সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, কামাল উদ্দিন পারভেজ, আবু নোমান, ডা: হোসেন, হারুনুর রশীদ, নাজিম উদ্দীন, আবদুল মান্নান, ডা: শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ ফারুক, সাইদুর রহমান টুটুল ও সাকিব উদ্দিন প্রমুখ।
