মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে পাখিভ্যান ও দ্রুতিগামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মামুন (২৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটা দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া এলাকায় ভৈরবা-গাড়াপোতা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক মোহাম্মদ মামুন (২৭) গাড়াপোতা গ্রামের আসাদুল ওরফে বীর বাহাদুরের জামাতা এবং তিনি শ্বশুরবাড়িতে থেকেই ভ্যান চালাতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলোপাড়া এলাকার কুলোপাড়া জামে মসজিদের সামনে একটি পাখিভ্যান গন্তব্যের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মামুনের মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা অন্য তিন যাত্রীও গুরুতর আহত হন।
আহতরা হলেন—গাড়াপোতা গ্রামের মোঃ কামরুল হোসেন তার স্ত্রী ইসারন খাতুন এবং তাঁদের মেয়ে জান্নাতুল।
