শুক্রবার | অক্টোবর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ৯

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ৯

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে নিষিদ্ধ ৩০ ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হিরোইন সহ মাদক মামলা, মাদক সেবনকারী, পরোয়ানা জারি,পুরাতন মামলায় পুলিশ নয় জন দুষ্কৃত আসামি’কে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (পহেলা অক্টোবর) রাতের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে’ মাদক নির্মূলে জিরো টলারেন্সে পরিণত করতে সন্ত্রাসীদের আতঙ্ক ওসি মহম্মদ আব্দুল বারিক একাধিক দলের চৌকস পুলিশের টিম নিয়ে অপরাধ সৃষ্টি হওয়ার জোনে হানা দেয় ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে মাদকসেবী- শান্ত শিকদার রুশাদ (২৮), মোঃ ইমান হোসেন (৪০), মোঃ মোয়াজ্জেম (৩২) ও মোঃ সবুজ হোসেন (২২) নামে।

মাদক মামলা- মোঃ শাহ আলম (৫০) ও করিম মিয়া (৪২) নামে।
পুরাতন মামলা- পার্শ্ববর্তী বন্দর থানার বন্দর রেললাইন গ্রামের আব্দুল বাতেন এর কন্যা সোনিয়া আক্তার (৩৮) এ-পি উপজেলার মোগরাপাড়া ইউপির ৪ নং ওয়ার্ডস্থ সরকারি কলেজের পশ্চিম পাশে মনিরের বাড়ির ভাড়াটিয়া।

পরোয়ানা জারি- মোঃ জুয়েল মোল্লা (২৭), মোঃ মোজাম্মেল হক মোজা সহ নয় আসামি গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশী নজরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা