লংগদু উপজেলা থেকে মোঃ এরশাদ আলী : রাঙ্গামাটির লংগদুতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের শিলাছড়া সম্মেলন কক্ষে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে এ নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন ইবতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃ) মোঃ শাহনেওয়াজ ইসলাম, লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মোঃ হাসান আলী, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিয়া খান সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।
