মাতামুহুরী থেকে ওমর ফারুক : কক্সবাজারে কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে মাতামুহুরী উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়নে একটি আধুনিক মিনি কোল্ড স্টোরেজ (হিমাগার) উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দীন আহমেদের সার্বিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবি ও জনস্বার্থ বিবেচনা করে এই হিমাগারটি স্থাপন করা হয়।
গত বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব আবদুল মান্নান, জেলা পুলিশ সুপার জনাব সাজেদুর রহমান এবং সংশ্লিষ্ট দপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা প্রশাসক শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শফিউল আলম, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জনাব জামিল ইব্রাহিম, মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল আরিফ দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ এবং বিএমচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতামুহুরী ও চকরিয়া অঞ্চলটি বরাবরই কৃষিপ্রধান এবং এখানে প্রচুর পরিমাণে পচনশীল শাকসবজি ও ফসল উৎপাদিত হয়। কিন্তু উপযুক্ত সংরক্ষণের অভাবে প্রতি বছর কৃষকদের বড় ধরনের লোকসান গুনতে হতো। এই মিনি কোল্ড স্টোরেজটি চালু হওয়ায় এলাকার প্রান্তিক কৃষকেরা এখন থেকে তাঁদের উৎপাদিত পচনশীল ফসল নিরাপদে ও দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে পারবেন।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের ফলে বাজারে মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের দৌরাত্ম্য একচেটিয়াভাবে কমবে। কৃষকেরা সরাসরি তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পাবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং গ্রামীণ অর্থনীতিকে এক নতুন মাত্রায় উন্নীত করবে। স্থানীয় কৃষকেরা এই জনবান্ধব উদ্যোগের জন্য
