১৪
কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ায় আওয়ামী লীগের রাজনীতি পুনরায় সক্রিয় করার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ। কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া এলাকায় শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়। কুষ্টিয়া সদর থানার ওসি জাকির হোসেন তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামিলীগ নেতা শেখ আব্দুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরিফ শেখ (৩৮)। স্থানীয় সূত্রের দাবি, এই দুইজনের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ছাড়াও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে।
