শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ জাতীয় ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি প্রকাশ

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি প্রকাশ

স্টাফ রিপোর্টার : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন।

আজ শনিবার (৩ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকে সেই নৈশভোজের ছবি প্রকাশ করা হয়। যা প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা