শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে বন্ধুকে আটকে বান্ধবীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

রূপগঞ্জে বন্ধুকে আটকে বান্ধবীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

রূপগঞ্জ থেকে মাসুদ করিম : রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর থেকে ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে বন্ধুকে আটকে রেখে তার বান্ধবীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জন আটক।

জানাযায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরী বান্ধবীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

গতশুক্রবার ২ অক্টো রাতে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—গন্ধর্বপুর এলাকার রেদোয়ান হোসেনের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) এবং জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ওই কিশোরী তার বন্ধু আকাশ আহমেদের সাথে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে ঘুরতে যায়। রাতে বাড়ি ফেরার পথে আনুমানিক সাড়ে ১১টার দিকে তারাবো পৌরএলাকার গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে কিশোরীর পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের পথরোধ করে। পরে জোরপূর্বক দুজনকে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়।

সেখানে বন্ধু আকাশকে একটি কক্ষে আটকে রেখে বান্ধবী কিশোরীর ওপর পালাক্রমে পাশবিকতা চালায় অভিযুক্তরা।

একপর্যায়ে তাদের ছেড়ে দেয়ার শর্তে আকাশের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে যুবকেরা। দাবিকৃত টাকা এনে দেয়ার কথা বলে আকাশ কৌশলে ওই ভবন থেকে বের হয়ে আসে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে বিস্তারিত জানান।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে কথিত বান্ধবী কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তিন যুবককে আটক করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার নারায়ণগঞ্জ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা