বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে আশিকুল ইসলাম : দিনাজপুরের বিরল থানা পুলিশ একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ইমন হোসেন (৪৫)কে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে।
গত শনিবার (০৩ অক্টোবর ) দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল পৌনে ৯টায় গাজীপুর জেলা সদর থেকে বিরল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমন হোসেন জেলার বিরল উপজেলার মহাজনপাড়া (জগতপুর) গ্রামের হাবিবুর রহমান ওরফে বাবুর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান থানার এক ব্যক্তি জবাই করে হত্যা মামলা আসামী ছিল ইমন হোসেন। আসামী দীর্ঘদিন পলাতক থাকায় মামলার চার্জগঠনের পর মামলা আদালতে আসামীর মৃত্যুদণ্ড রায় প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামী ইমন হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে জিআর (সাজা) মৃত্যুদণ্ড ওয়ারেন্ট জারি করেন। উক্ত মামলার আসামীর স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার মহাজনপাড়া (জগতপুর), হওয়াতে আসামীর ওয়ারেন্ট দিনাজপুর জেলায় আসে। পরবর্তীতে দিনাজপুর জেলার বিরল থানার একটি চৌকস টিম আসামীর তথ্য সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার সকাল পৌনে ৯টায় গাজীপুর জেলা হতে তাকে গ্রেফতার করে।
