সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সুনামগঞ্জে বিএফইউজে’র সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীনকে শুভেচ্ছা জানালো জাতীয় সাংবাদিক সংস্থা

সুনামগঞ্জে বিএফইউজে’র সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীনকে শুভেচ্ছা জানালো জাতীয় সাংবাদিক সংস্থা

সুনামগঞ্জ থেকে আফতাব উদ্দীন : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও জনপ্রিয় জাতীয় দৈনিক দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এর সুনামগঞ্জ শুভাগমনে তাঁকে আন্তরিক অভিনন্দন,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখা। এসময় দৈনিক জনতা পত্রিকার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু উপস্থিত ছিলেন।

রবিবার (৪ অক্টোবর) রাতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোয় তাঁর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে সংস্থার জেলা কমিটির সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আল হেলাল,সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী কামরুল,সহ সাধারণ সম্পাদক মাইটিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ,সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি এ.কে মিলন, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি গাজী আফজাল হোসেন, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি এমআর সজিব ও জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক সাংবাদিক নেতা ওবায়দুর রহমান শাহীনের সাথে খোলামেলা আলোচনা করেন। দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম উপদেষ্টা ওবায়দুর রহমান শাহীন বলেন,সারাদেশের তৃনমূল পর্যায়ের সাংবাদিক সমাজের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা।

সুনামগঞ্জে সাংবাদিকদের কোন্দল গ্রুপিং নিরসনে এই সংস্থা নিরলসভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

আগামী ৩১ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে সংস্থাটির গৌরবোজ্জল ৪৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে সুনামঞ্জের সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহনের প্রত্যাশা করেন তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা