সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাই প্রেসক্লাবের সংস্কারকৃত পূর্ণাঙ্গ গঠনতন্ত্র হস্তান্তর

কাপ্তাই প্রেসক্লাবের সংস্কারকৃত পূর্ণাঙ্গ গঠনতন্ত্র হস্তান্তর

কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সংস্কারকৃত পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুর ১টায় কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর এলাকার লুমিনাস জোন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে গঠনতন্ত্রটি হস্তান্তর করা হয়।

গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সদস্য সচিব এম. বাবুল ও সদস্য আব্দুল হাই খোকন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তের কাছে সংস্কারকৃত গঠনতন্ত্রটি হস্তান্তর করেন।

এ সময় প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

তারা বলেন, নির্ধারিত সময়ের আগেই কমিটির সদস্যরা একটি পূর্ণাঙ্গ ও কার্যকর গঠনতন্ত্র প্রণয়ন করে হস্তান্তর করেছেন। নতুন গঠনতন্ত্রের মাধ্যমে কাপ্তাই প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল, শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, একটি সংগঠনের সুষ্ঠু পরিচালনা, দায়িত্ব-কর্তব্য নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সুসংগঠিত গঠনতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে কাপ্তাই প্রেসক্লাবের সদস্য জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা