সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জে বিশ্ব বসতি দিবস ও বিশ্ব শিক্ষক দিবস উৎযাপন

জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : সোমবার ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ব বসতি দিবস ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবস দুটির তাৎপর্য ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

র‍্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করে জেলা প্রশাসক বলেন, একটি সুন্দর, নিরাপদ ও টেকসই বসতি মানুষের মৌলিক জীবনমান নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত।

পরিকল্পিত নগরায়ণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপদ আবাসন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

একই সঙ্গে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, শিক্ষকরা শুধু পাঠদান করেন না; তাঁরা জ্ঞান, মূল্যবোধ, মানবিকতা ও নৈতিকতার আলোয় একটি প্রজন্মকে গড়ে তোলেন।

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকদের মর্যাদা, পেশাগত সক্ষমতা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কিশোরগঞ্জ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ, সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি, পুলিশ সুপারের কার্যালয়ের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা