শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নিষিদ্ধ সময়ে হোটেলে ইলিশ বিক্রি, তিন হোটেলকে জরিমানা

নিষিদ্ধ সময়ে হোটেলে ইলিশ বিক্রি, তিন হোটেলকে জরিমানা

চাঁদপুর থেকে এ কে আজাদ : চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি হোটেল মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে হোটেলগুলো থেকে প্রায় ১ মণ ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর ) বড় স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় হিলশা কিচেনকে ৩০ হাজার, মেজবান হোটেলে ২০ হাজার ও দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর মডেল থানা পুলিশ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অভিযান শেষে জব্দকৃত ১ মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। আইন অমান্য করে ইলিশ বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা