শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা গুলশান সোসাইটিতে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী গ্রেফতার ৩

গুলশান সোসাইটিতে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী গ্রেফতার ৩

মো.নূর আলম ভুইয়া : রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে গুলশান সোসাইটির অফিসে অনধিকার প্রবেশ করে ৫০ লক্ষ টাকা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মোঃ আনোয়ার, মোঃ নাজমুল, ও মোঃ জিদান মিয়া নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকার খিলক্ষেত থানাধীন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকামেট্রো পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলশান থানা সূত্রে জানা যায়, গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে কয়েকজন গুলশান সোসাইটির অফিসে ৫০ হাজার টাকা দাবি করে টাকা না দিলে উপস্থিতিদের প্রান নাশের হুমকি দেয়া হয় এ বিষয়ে ভুক্তভোগী গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।এ ঘটনায় গুলশান থানা পুলিশের একটি টিম তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যাদেশের ভিত্তিতে গুলশান সোসাইটি গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে আসছে। সম্প্রতি মাহাবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিয়ে আসছিলেন। পাশাপাশি ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করেন তারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৩:৩০ ঘটিকায় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় প্রতি মাসে ৫০ লাখ টাকা দেওয়ার দাবি করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা