শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ঢাকার যানজট ‍নিরসনে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন

ঢাকার যানজট ‍নিরসনে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন

মো.নূর আলম ভূইয়া : রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে দেশের দক্ষিনাঞ্চলের ১৯টি জেলার বাস চলাচলের জন্য চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ টার্মিনাল উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মোঃ আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে ডিএমপি। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপস্থিত ডিএমপি ও রাজউক কর্মকর্তা বৃন্ধ।

এর আগে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাধিক সভায় রাজধানীর জানযট নিরসনে দেশের দক্ষিনাঞ্চলের ১৯টি জেলার বাস চলাচলের জন্য একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মানের প্রয়োজনীতা অনুভব করে সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় এ অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়। জানা গেছে, আগামী দুই মাসের মধ্যে এ অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এর ফলে রাজধানীর অভ্যন্তরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে। পাশাপাশি নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা