সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপির পিরোজপুর গ্রামের বিএনপি নামধারি নেয়ামত উল্লাহ নিকটবর্তী গোলাবাড়ি নামে এলাকায় বাংলাদেশ সরকারের তিতাস কর্তৃক পাবলিক লাইন থেকে দীর্ঘদিন যাবত অবৈধ গ্যাস সংযোগে অবৈধ চুনা’কারখানা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আবহাওয়া দুষনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসি’ মানববন্ধন সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত ২৮ সেপ্টেম্বর তিতাস কর্তৃক অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ বাট্টি গুঁড়িয়ে দেয়। এদিকে সপ্তাহ না পেরুতে অলৌকিক ক্ষমতার বলে অবৈধ গ্যাসে চুনা কারখানা পুঃরায় ব্যবহৃত গ্যাসের আগুন দাউ দাউ জ্বলছে। জনমনে প্রশ্ন নেয়ামত উল্লার খুঁটির জোর কোথায়?
একাধিক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, উপজেলার পিরোজপুরি ইউপির পিরোজপুর গোলাবাড়ি, প্রতাপের চর, ঝাউচর নামে এলাকায় বাংলাদেশ সরকারের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধভাবে গড়ে ওঠা ৫ টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা সহ ১৩ টি বাট্টি গুঁড়িয়ে দেয়। গুঁড়িয়ে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে প্রতি ঘন্টায় ২৫ হাজার ৬শ’ ঘনফুট অবৈধ সংযোগে ব্যবহৃত গ্যাস বন্ধ হয়েছিল। বিচ্ছিন্ন অভিযানে প্রতিদিন ৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের সরকারি গ্যাস চুরির কালো হাত থেকে বেঁচে গিয়েছিল বাংলাদেশ সরকারের রাজস্ব।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানের পর তিতাস কর্তৃপক্ষ জানিয়েছিলেন, অভিযান চলাকালে কারখানার পরিচালকদের না পেয়ে যে জমিতে কারখানায় স্থাপনা, জমির মালিক ও পরিচালকদের তথ্য সংগ্রহ করে দুষ্কৃতদের আইনের আওতায় আনতে সোনারগাঁও থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।
সচেতন মহলের ধারণা, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কি লোক দেখনো?
এ ব্যাপারে নেয়ামত উল্লাহর সাথে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে পরে কথা বলছি, আমি ব্যস্ত আছি।
