রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম থেকে ‎মোঃ মজিবর রহমান : ‎‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
‎
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নাগেশ্বরীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

‎পরে উপজেলা পরিষদের সামনের গোলচত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখাখেরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সচেতনতা, প্রশিক্ষণ ও পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তাঁরা দুর্যোগ মোকাবিলায় সাহসিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ, সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
‎
পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা