শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধোবাউড়াবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আব্দুল আউয়াল

ধোবাউড়াবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আব্দুল আউয়াল

মোঃমাহাবুবুর রহমান : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধোবাউড়া উপজেলাবাসীসহ হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আউয়াল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে ও ময়মনসিংহ উত্তর জেলার পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় তিনি অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সম্প্রীতি ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবাইকে শারদীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

এক বার্তায় যুবদল নেতা আব্দুল আউয়াল বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগে যুগে এই ভূখণ্ডে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলা।”

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা নিয়ে যুবসমাজকে সঙ্গে নিয়ে এলাকা ও দেশের শান্তি, উন্নতি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধোবাউড়া উপজেলার হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা