স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর নৌবহরে অত্যাধুনিক প্রযুক্তি ও উচ্চ গুণগত মানসম্পন্ন ইঞ্জিন সংযোজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ১৩ অক্টোবর সংস্থাটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ফ্রান্সের বিখ্যাত ‘Baudouin’ ব্র্যান্ডের মেরিন ডিজেল ইঞ্জিন ও জেনারেটর ইঞ্জিন সংযোজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোল্ডেন মেরিটাইম টেকনোলজি কর্তৃক প্রস্তাবিত এই ইঞ্জিনগুলোর কারিগরি ও ব্যবহারিক নানাদিক নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান এ টিএম আব্দুল বারী ড্যানী।
সভায় ফরাসি কোম্পানির প্রতিনিধি এবং গোল্ডেন মেরিটাইম টেকনোলজির কর্মকর্তাবৃন্দ বিআইডব্লিউটিসি’র জাহাজে ব্যবহারের উপযোগী প্রস্তাবিত ইঞ্জিনের কার্যক্ষমতা, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির বিষয়াদি বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ও প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রস্তাবিত ফরাসি ইঞ্জিনের কারিগরি দিকগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংস্থার নৌযানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে এগুলো কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত আলোচনা সভায় বিআইডব্লিউটিসি’র প্রকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রস্তাবক কোম্পানির প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
৩২
