পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে দেশব্যাপী আয়োজিত নজরুল বর্ষ ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা প্রশাসন কর্তৃক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থীরা অত্যন্ত গৌরবোজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বিদ্যালয়টির শিক্ষার্থীরা দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার নিজেদের করে নেয়। এর মধ্যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী কায়ফা সুলতানা। অন্যদিকে, মনমুগ্ধকর পারফরম্যান্স প্রদর্শন করে নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে দশম শ্রেণির প্রতিভাবান শিক্ষার্থী মৌমি শর্মা।
শিক্ষার্থীদের এমন অনন্য সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে বইছে আনন্দের জোয়ার। এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন বলেন, আমাদের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করে বিদ্যালয়ের সুনাম ও গৌরব বহুলাংশে বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের বিশ্বাস, তাদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার এই ধারাবাহিক অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।
কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস বলেন, “কায়ফা সুলতানা ও মৌমি শর্মা তাদের সৃজনশীল প্রতিভার মাধ্যমে আমাদের মুখ উজ্জ্বল করেছে। তাদের এই বিজয় আগামী দিনের পথচলায় আরও বড় সাফল্য বয়ে আনুক, এটাই আমাদের প্রত্যাশা। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান, শিক্ষার্থীরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও পরিপূর্ণ জীবন, সুন্দর সমাজ বিনির্মানে
বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে পটিয়া উপজেলা প্রশাসনের এই উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ কৃতী দুই শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান।
