শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম শারদীয় দুর্গোৎসবে কেলিশহরবাসীকে শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

শারদীয় দুর্গোৎসবে কেলিশহরবাসীকে শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন পটিয়ার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও কেলিশহরবাসীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা জসিম উদ্দিন আশা প্রকাশ করে বলেন, “দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতি সমাজের সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।” তিনি শারদীয় দুর্গোৎসব যেন সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে, সেই শুভকামনা ব্যক্ত করেন।

এদিকে কেলিশহর ইউনিয়নসহ পুরো পটিয়া উপজেলায় এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে । পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি সম্প্রীতি রক্ষা এবং মণ্ডপগুলোর সার্বিক সুরক্ষায় পটিয়া উপজেলা ও কেলিশহর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা সক্রিয়ভাবে সহযোগিতা ও মনিটরিং করছেন বলে দৈনিক জনতা কে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিন সওদাগর জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা