শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর বাজারে তুহিন কামালের বাড়ির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপির নেতা ও বাশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম (শহিদ)নিহত ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮.৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। তার ডাইবেটিস রোগে আক্রান্ত ছিলেন তাই তিনি প্রতিদিন সন্ধ্যার পরে নিয়মিত হাটতে বের হয়। আজ রাত ৮.৩০ টা মিনিটের সময় শিবচর পৌরসভা বাজারে রাস্তার পাশ দিয়ে হাটতে ছিলেন পিছনে থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সাথে সাথে রাস্তায় লুটিয়ে পরেন। আশে পাশে থাকা লোক তাকে শিবচর উপজেলা স্থ্যাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। দ্বায়িত্ব পালন কৃত চিকিৎসক দেখে বলেন অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে। তিনি আর নেই। এই খবর ছড়িয়ে পড়লে। শিবচর হাসপাতালে হাজার হাজার মানুষ আসতে থাকেন। শিবচরে নেমে আসে শোকের ছায়া।
এ ব্যাপারে শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক সাহাদাত হোসেন খান বলেন, চেয়ারম্যান অত্যন্ত জনপ্রিয় এবং ভালো মানুষ ছিলেন। আমরা একজন ভালো মানুষ হারালাম।
শিবচর পৌরসভার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান বলেন, তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। সে একজন কমীবান্ধব এবং জনপ্রিয় নেতা ছিলেন।
৪১
