সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’ সন্ত্রাসি’দের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ৫১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, মাদক মামলা, পরোয়ানা জারি, চুরি সহ মাদক সেবনকারি- ২৯ আসামি’কে ‘ব্লক রেডে’ পুলিশ আইনের আওতায় আনতে সক্ষম হয়।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকা আইন-শৃঙ্খলার একাধিক চৌকস টিম নিয়ে ওসি মহম্মদ আব্দুল বারিক আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূলের জিরো টলারেন্সে, সন্ত্রাসি’দের ভাসমান ও সম্ভাব্য এবং অপরাধ তৈরি হওয়ার আস্তানাতে ব্লক রেডে সাঁড়াশি অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ খ-সার্কেল, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:
মাদকসেবি- মীর মাহফুজ হোসেন (১৯), সৌরভ চন্দ্র সরকার (২৪), আলভী মোল্লা (২০), সাইদুল ইসলাম (৫০), মোঃ লাম (২১), মোঃ রিফাত (১৮), মোঃ সাগর (২২), মোঃ আলামিন (৩৫), মোঃ ইউসুফ (৫০), মোঃ ফেলু মিয়া (৫২), মোঃ মনির হোসেন (৫২), মোঃ আরমান (২৫), মোঃ বাবুল মিয়া (২২), মোঃ লেহাজ উদ্দিন (৫৫), মোঃ জসিম (৩৪), মোঃ খাদিমুল ইসলাম (১৯), মোঃ শামীম (২৫), কামাল (৩৮), মোঃ মুনজুর হোসেন (৪৫), মোঃ দুলাল (৫০), মোঃ সাহিনুর ইসলাম কবির (৩৬), মোঃ কামরুল ইসলাম (২৮), শুভ (২৪) ও মোঃ সৌরভ (১৯) নামে।
চুরি মামলা- মোঃ আরিফ (২২) নামে।
পরোয়ানা জারি- সাকিব (২১) ও মোঃ মানিক মিয়া (মহিউদ্দিন) সহ-,২৯ আসামি’ গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশী নজরে আদালতে সোপর্দ করে।
