রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাদকের আস্তানায় পুলিশের হানা গ্রেফতার ২১ আসামি

মাদকের আস্তানায় পুলিশের হানা গ্রেফতার ২১ আসামি

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো.মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাসি’দের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে মাদকের আস্তানাতে হানা দিয়ে ১০১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ মাদক সেবনকারি- ২১ আসামি’কে পুলিশ আইনের আওতা সক্ষম হয়।

আজ রোববার (১৮ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক চৌকস টিম নিয়ে ওসি’ মহম্মদ আব্দুল বারিক মাদক নির্মূলের জিরো টলারেন্সে সম্ভাব্য ও ভাসমান এবং গোপন আস্তানাতে এক যোগে ব্লক রেডে সাঁড়াশি অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহাদার নির্দেশে সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিকের পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে মাদকসেবি-

গ্রেফতারকৃত: মোঃ আশরাফুল (৪০), সিফাত (১৯), মোঃ সাদেক (৪০), বিপ্লব মিয়া (৩৩), মোঃ আনোয়ার হোসেন (৪৫), কৃষ্ণ চন্দ্র বর্মন (৩৬), সানি (২৪), মোমেন (২৪), জুয়েল (২২), সালমান (২৩, মোঃ রাকিব হোসেন (২৯), মোঃ আবুল খায়ের (৩৬), মোঃ মফিজুর ইসলাম (৩০), মোঃ আনিসুর রহমান ওরফে রনি (৪২), মোঃ শাহ আলম (৩২), মোঃ রাহাত (২৪), রিয়াজ (৩৬), মোঃ শামীম (৩০) ও মোঃ তরুন (৩৮) নামে।

মাদক মামলা- আল আমিন (২৮) ও মোঃ আশরাফুল ইসলাম (৩৮) সহ- ২১ আসামি’কে পুলিশ গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে আদালতের সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা