দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় নির্মাণাধীন আবাসিক প্রকল্প ‘ড্রীম নেস্ট টাওয়ার’-এর ব্যবসায়িক বিনিয়োগ চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ এবং ব্যবসায়ি জনাব মুহাম্মদ হৃদয় (মেহেদী) সাথে প্রকল্প কর্তৃপক্ষের এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ড্রীম নেস্ট টাওয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের ম্যানেজিং পার্টনার গাজী মুহাম্মদ জামাল উদ্দিন, এডিশনাল ম্যানেজিং পার্টনার দেলোয়ার হোসেন, এডিশনাল ম্যানেজিং পার্টনার আবু হুরাইরা, মুহাম্মদ আকতার এবং মুহাম্মদ মবিন।
এছাড়াও প্রজেক্টের অংশীদারদের মধ্যে আসাদুল্লাহ খালেদ, এডভোকেট মহিউদ্দিন মুহিন, সামেদুল হক, শফিক হাসান, আবদুল্লাহ মুহাম্মদ তারেক, মুহাম্মদ জালাল উদ্দিন ও মুহাম্মদ শাহজাহানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে প্রকল্পের সার্বিক সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে উপস্থিত সকলের মাঝে নৈশভোজ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
