তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে এডক জীবন গৌরব পদক , এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এডুকেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব কাকিলাকুড়ার উদ্যোগ ২৪ শে অক্টোবর শনিবার খোকার দোকান মোড়ে এডক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো রিফাত আহমেদের সভাপতিত্বে ও এডকের সাবেক আহবায়ক সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক ফয়জুন নাহার লাভলী।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের প্রভাষক মো শাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিলাকুড়া মলামারির আলোকিত মানুষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো মাহফুজুর রহমান রাজু, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহিম, পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন বাবুল, দেওয়ানগঞ্জ মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ফটিক, এ সময় কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেজ, গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা বেগম, কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মুস্তাফিজুর রহমান, এডকের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাছিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক বৃন্দ, এডকের সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
