মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম চট্টগ্রামের পটিয়ায় মডেল কমিউনিটি সেন্টারের উদ্বোধন, রাজস্ব বৃদ্ধির আশা

চট্টগ্রামের পটিয়ায় মডেল কমিউনিটি সেন্টারের উদ্বোধন, রাজস্ব বৃদ্ধির আশা

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়া পৌর সদরে উপজেলা পরিষদ সংলগ্নে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘মডেল কমিউনিটি সেন্টার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই

কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডেল কমিউনিটি সেন্টারটির উদ্বোধন করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব

জননেতা আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পটিয়ায় এই মডেল কমিউনিটি সেন্টার চালু হওয়া স্থানীয় মানুষের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আধুনিক স্থাপনা সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ অনেক বাড়িয়ে দেবে। তবে এখানে জনসাধারণের সেবা নিশ্চিত করতে এর কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা প্রয়োজন। সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এটি সরকারি রাজস্ব আয় বৃদ্ধিতেও বড় অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, জেলা জাসাসের সদস্যসচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা ইব্রাহিম সওদাগর, মাহবুবুল আলম, জাকির মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, যুবদল নেতা ইসমাইল হোসেন, আকতার হোসেন, মো. জাহিদ, মুহাম্মদ ইসহাক ও আবছার উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামায়ে কেরামগণের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। সংশ্লিষ্টরা মডেল কমিউনিটি সেন্টারের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা