মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, চাচাতো ভাই আটক

বিজয়নগরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, চাচাতো ভাই আটক

মোহাম্মদ কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (বি.বাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর মো. আজিম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের একটি পুকুরপাড়ের ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আজিম ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। আটক রফিকুল ইসলাম একই গ্রামের হাসেম মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে রফিকুল ইসলামের মোবাইল ফোনে তাঁর সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনের সড়কে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ের ঝোপের মধ্যে আজিমের লাশ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাস

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা