বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়ায় ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের দাপটে অতিষ্ঠ জনপদ: ইয়াবা সম্রাট গ্রেফতার

পটিয়ায় ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের দাপটে অতিষ্ঠ জনপদ: ইয়াবা সম্রাট গ্রেফতার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালী উপজেলার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু (৩৮) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

গত ২৬ অক্টোবর সোমবার বিকেলে পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) /মোঃ মশিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধলঘাট ইউপির ০৭নং ওয়ার্ডের উত্তর সমুরা মল্ল বাড়িস্থ আসামী জহির উদ্দিন মল্ল এর বসত ঘর হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদ হোসেন হিরু(৪১) কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে পটিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড গুয়াদন্ডী এলাকার মৃত খলিলুর রহমান প্রকাশ মাদকাসক্ত খলিলের পুত্র বলে জানা গেছে। পুলিশ ধৃত আসামি কাছ থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২,৩৫০/- টাকা এবং ০২টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। এ সময় অপর মাদক ব্যবসায়ী জহির উদ্দিন মল্ল(৪৭) দৌঁড়ে পালিয়ে যায়।

ধৃত আসামি সাজ্জাদ হোসেন হিরু ও পলাতক আসামি জহির উদ্দিন মল্ল বিরুদ্ধে পটিয়া থানার মামলা নং-৩৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন অলিতে গলিতে ইয়াবা ও মাদকের ছড়াছড়ি। মাদক ব্যবসায়ীদের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে পটিয়ার জনপদ।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের উপর হামলা অভিযোগ রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত ইয়াবা পাচারের জোন পরিণত হয়েছে। মাদক নির্মূলে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তর অভিযান চালিয়ে একাধিক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও যেন বন্ধ করা যাচ্ছে না মাদক পাচার।

মাদক নির্মূলের সর্বস্তরের জনগণকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে পটিয়ার সচেতন মহলকে দাবি জানিয়েছেন। ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু নেতৃত্বে দীর্ঘদিন পটিয়া ও বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার পটিয়া উপজেলার দক্ষিণ ভূষি ইউনিয়নের খানমোহনা রেলস্টেশন এলাকায় ইয়াবা বিক্রি করতে গেলে স্থানীয়রা ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে দিয়েছে।

পরে পটিয়া থানার এসআই সাখাওয়াত বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। অদৃশ্য কারণে একদিন পর জামিনে এসে পুনরায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সে ক্ষমতাসীন দলের এক নেতার আত্নীয় পরিচয়ে দাপটের সঙ্গে পটিয়ায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

২০২৫ সালে গত ১০ আগষ্ট ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু কে বোয়ালখালী উপজেলার নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করন। সে পুনরায় জেল থেকে বের হয়ে পটিয়া ও বোয়ালখালী উপজেলায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বোয়ালখালী থানার মামলা নং – ৫, তারিখ -১১/০৮/ ২০২৫ ইংরেজি।

সে পটিয়া আমির ভান্ডার রেলগেইট, স্টেশন রোড, বিওসি রোড, মাতৃভান্ডার, খান মোহনা, খরনা ভাইয়ার দিঘির পাড়, কলরডেঙ্গা এলাকায় ইয়াবা ও বাংলা মদের পাইকারি ব্যবসায়ী। ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু বড় ভাই শাহজাহান মিন্টুর বিরুদ্ধে চান্দগাঁও থানার ইয়াবা মামলা নং ৩৭/৩৪৭ , তারিখ -২৪/০৯/২০১৭ ইংরেজি।

মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউর হক জানান ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু ও পলাতক আসামি জহির উদ্দিন মল্ল বিরুদ্ধে পটিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ইয়াবা সম্রাট হিরুর বিরুদ্ধে পটিয়া ও বোয়ালখালী থানায় ৫ টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামি জহির উদ্দিন মল্ল কে গ্রেফতার অভিযান চলমান রয়েছে। মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবেন বলে তিনি জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা