শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

কুলাউড়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কুলাউড়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টা ১ মিনিটে ফিতা কেটে মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্যের উপদেষ্টা এম এস জামান মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদওয়ান খান।

এ সময় মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় শিক্ষা, ইসলামী মূল্যবোধের চর্চা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারেও প্রতিষ্ঠানটি অবদান রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা