৮৮
রূপগঞ্জ থেকে মোঃ মাসুদ করিম : তিতাস গ্যাস ঠিকাদার মালিক সমিতির বিশেষ সাধারণ সভা ২০২৬ আজ ৩১ অক্টোবর (শনিবার) মালিক সমিতির কাওরান বাজারস্থ অফিসে অনুষ্ঠিত।
সভায় সমিতির নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় ;নতুন কমিটি গঠন কল্পে করণীয় সভায় সভাপতিত্ব করেন মোজ্জাম্মেল হক জিল্লু।
অন্যানের মধ্যে বক্তব্য করেন,ভারপ্রাপ্ত সম্পাদক হুমায়ুন কবির, আবুল হোসেন পাটোয়ারী, কবির রেজা, কবির হোসেন (পারভেজ),রেজাউল হাসান, ফয়েজ আহম্মেদ,জহিরুল হক মুন্সী, মো শহীদুল ইসলাম প্রমুখ।ঠিকাদার গন সরকারের প্রতি গ্যাস সংযোগ চালু করার দাবী করেন।দীর্ঘ একযুগের বেশী সময়ে নতুন গ্যাস সংযোগ সরকার বন্ধ করে রেখেছে।
ফলে অবৈধ সংযোগ বৃদ্ধি পেয়েছে। সভায় তিতাস গ্যাসের বিভিন্ন জোনের প্রায়২০০ ঠিকাদার সভায় উপস্থিত ছিলেন।
