মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা পলাতক ফ্যাসিস্টদের নাশকতার চেষ্টা, সতর্ক প্রশাসন ও বিএনপি: আমান উল্লাহ আমান

পলাতক ফ্যাসিস্টদের নাশকতার চেষ্টা, সতর্ক প্রশাসন ও বিএনপি: আমান উল্লাহ আমান

মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি স্পষ্ট করে বলেছেন, ফ্যাসিস্টরা একবার পালিয়ে গেলে ইতিহাসে তারা আর কখনো ফিরে আসতে পারেনি, এবং এ দেশেও তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই।

সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা ও বিশেষ সভায় অংশ নিয়ে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। আমান উল্লাহ আমান বলেন, পলাতক দোসররা নানা উসকানি ও অপপ্রচারের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তবে দেশের শান্তিকামী জনগণ ও সচেতন রাজনৈতিক শক্তি তাদের সেই অপচেষ্টা প্রতিহত করবে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সতর্ক অবস্থায় থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো স্বার্থান্বেষী মহল যেন ষড়যন্ত্রমূলকভাবে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও বিএনপি কঠোর দৃষ্টি রাখছে বলে তিনি উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা