বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অভিযানে যুবলীগ সভাপতি-দুর্ধর্ষ ডাকাতসহ গ্রেফতার-১১ আসামি

অভিযানে যুবলীগ সভাপতি-দুর্ধর্ষ ডাকাতসহ গ্রেফতার-১১ আসামি

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে মাদক সেবনকারি, সড়ক দুর্ঘটনা, পরোয়ানা জারি, আওয়ামী যুবলীগের ওয়ার্ড সভাপতি, যুবলীগ সক্রিয় সদস্য ও দুর্ধর্ষ ডাকাত সহ-১১ আসামি’ ব্লক রেডে সাঁড়াশি অভিযানে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

আজ বুধবার (৪ নভেম্বর) রাতের প্রথম থেকে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের জিরো টলারেন্সের নীতিমালায় বাংলাদেশ পুলিশের একাধিক সচেতন পুলিশ নিয়ে সন্ত্রাসী ও কিশোর গ্যাং অপরাধ সৃষ্টি হওয়া সম্ভাব্য আস্তানাতে একযোগে হালা দেয়।

পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:

মাদক সেবনকারি- জাহিদ হাসান নিলয় (২১), রমজান (৪২), মোঃ কাউসার (২৮), মোঃ ফরহাদ (২৬), আবু সাঈদ (৩৩) ও মোঃ রুবেল (২৬) নামে।

বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার রাইস দিয়া গ্রামের শাহজাহানের ছেলে মোঃ উজ্জল (৪৪) নামে সোনারগাঁও পৌরসভা ৪ নং ওয়ার্ড সভাপতি আওয়ামী যুবলীগ। ও পিরোজপুর ইউপির ঝাউচর গ্রামের হাজী আবুল বেপারের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৬) নামে ইউপি যুবলীগ সক্রিয় সদস্য।

সড়ক দূর্ঘটনা- আবু ইউসুফ (৩১) নামে।

দুর্ধর্ষ ডাকাত- ময়মনসিং জেলার গৌরীপুর থানার মোবারকপুর গ্রামের আব মিয়ার ছেলে দুর্ধর্ষ সাইফুল ইসলাম (৩৮) নামে।

পরোয়ানা জারি- মোঃ পারভেজ হোসেনসহ দুষ্কৃত-১১ আসামি’কে গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশে নজরে আদালতে পাঠায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা