পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওর্য়াড দক্ষিণ গোবিন্দারখীল সামাজিক ও যুব সংগঠন নব জাগরণ যুব সংঘের বার্ষিক সভা ও নতুন নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি পদে বিশিষ্ট ব্যাংকার মো. মাহমুদুল হক এবং সাধারণ সম্পাদক পদে ক্রীড়া সংগঠক মো. আলী হায়দার নির্বাচিত হয়েছেন।সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন উদ্যমে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে শিগগিরই পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করবেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে নব জাগরণ যুব সংঘের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
