বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বোচাগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রা

বোচাগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর বিশাল মটরসাইকেল শোভাযাত্রায় এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জিল্লুর রহমানের পক্ষে শতাধীক মটরসাইকেল অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিন করে মাধবপুর বাজারে এসে শেষ হয়।

এসময় আটগাঁও ইউনিয়ন বিএনপি ও এলাকার সাধারণ মানুষের দাবী এবারের নিবার্চনে আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জিল্লুর রহমান। কেননা, এলাকার উন্নয়নে মো. জিল্লুর রহমানের অবদান তারা পেয়েছে। এই নিবার্চনী আমেজ সাধারণ মানুষের মাঝে বিএনপিকে আরো শক্তিশালী করে তুলছে।

এব্যপারে মো. মো. জিল্লুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমরাও বলছি ”করব কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তাই দেশের আতি সাধারণ মানুষের আকাংখা থেকেই আমি আমার এলাকার চেয়ারম্যান প্রার্থী হবার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বিএনপি আমাকে সমর্থন করবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা