সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ৫ বোতল ম্যাকড্রিল, বিদেশি ২ ক্যান বিয়ার, মাদক সম্রাটদের বহনকারী প্রাইভেট কার ও নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫’ শত টাকা সহ ৫ মাদক সম্রাটদের পুলিশ আইনের আওতায় আনতে সক্ষম হয়।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) এশার নামাজের পরবর্তী সময়ে উপজেলার জামপুর পেরাব এলাকায় মাদক বিক্রয়ের প্রাপ্ত তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের পুলিশের একটি চৌকস টিম ওসি’ মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে ব্লক রেডে অভিযানে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূলের জিরো টলারেন্সের নীতিমালায় মাদক বিরোধির জোরদারের লক্ষ্যে অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে সাব -ইন্সপেক্টর (নিরস্ত্র) মো.মামুনুর রশিদের নেতৃত্বে গ্রেফতারকৃত: মাদকের সম্রাট- জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামের মো.হেদায়েত কাজির ছেলে ইব্রাহীম (৩৪), একই উপজেলার কুনাবো গ্রামের মোতালেব মিয়ার ছেলে মোঃ রাজু (৩৫), ফেনী জেলার ফুলগাজী থানার বন্দবাড়ি গ্রামের সেরু মিয়ার ছেলে মোঃ আলম হোসেন (৩৪), জেলার বন্দর থানার মদনপুর গ্রামের আমানুল্লাহর ছেলে মোঃ নাসিম (৩৮) ও একই থানার চানপুর গ্রামের হাজী আরিফ মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৮) নামে মাদক সম্রাটদের হেফাজতে উদ্ধার জব্দকৃত ৫ বোতল MAKDRYL,দুই টি ক্যান MAXIMUS X-STRONG BEER, যাহার প্রতিটির গাঁয়ে ALC ১৬৮/% VOL, প্রাইভেটকার যাহার রং সাদা প্রস্তুতকারক HONDA-VJEL. MODLE-২০১৫, একটি কফি কালারের রেক্সিনের ব্যাগে রক্ষিত পাঁচ লক্ষ উনসত্তর হাজার পাঁচশত টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধি অভিযান অব্যাহত থাকবে।
