শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সংগঠনে ২১ সদস্যের কমিটিতে সজল সভাপতি, শেলুর রহমান সম্পাদক

কুলাউড়ায় :

ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সংগঠনে ২১ সদস্যের কমিটিতে সজল সভাপতি, শেলুর রহমান সম্পাদক

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) লাইফ কেয়ার (প্রাইভেট) হাসপাতালের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় আগামী দুই বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে মোঃ বদরুজ্জামান সজলকে সভাপতি (হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার) এবং মোঃ শেলুর রহমানকে সাধারণ সম্পাদক (লাইফ কেয়ার (প্রাইভেট) হাসপাতাল) নির্বাচিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বদরুজ্জামান সজল এবং সঞ্চালনা করেন শেলুর রহমান। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সহসভাপতিরা হলেন—ডাঃ মোঃ ফয়েজ উল্লাহ (ফাহিম), মুসলিম এইড হাসপাতাল; মোঃ আতিকুর রহমান (আনু), তাজমহল ডায়াগনস্টিক সেন্টার; অজয় দাস, ইকো ডায়াগনস্টিক সেন্টার এবং মোঃ জাফর উল্লাহ, ভাটেরা জেনারেল হাসপাতাল।

সহসাধারণ সম্পাদক হয়েছেন দেবাশীষ চক্রবর্তী, সেইফ ম্যাটারনিটি ক্লিনিক এবং মোঃ সেলিম আহমদ, ইউনি এইড হাসপাতাল। সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী হাসান অনিক, ইমপালস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এবং সহসাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমদ ছোটন, দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন শামীম, নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং দপ্তর সম্পাদক মোঃ তুলা মিয়া, গ্রীনভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

কমিটির সদস্যরা হলেন—আতিকুর রহমান আখই, মডেল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার; ডাঃ ডেভিড পাহান, ব্রাহ্মণবাজার খ্রিস্টান হেলথ প্রজেক্ট; ডাঃ কামরুল ইসলাম, কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন; ডাঃ তাহী মোঃ তাহমিদ ইসলাম, মেডি কিউর ডায়াগনস্টিক সেন্টার; ডাঃ রাসেল আহমদ, বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টার; রিপন আচার্য্য, মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার; মোঃ সাইফুর রহমান, দি ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং মাহবুব হাসান, রবিরবাজার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য বজায় রাখা এবং উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক জোরদারে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা