শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয়

নিজস্ব প্রতিবেদক: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে পোশাক কারখানাগুলোতে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে। গামেন্টস শ্রমিক আন্দোলনের কারণে স্ট্যান্ডার্ড গ্রুপের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়েছে। নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পোশাকের চালান সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানটি আর্থিক ও বাণিজ্যিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেছে স্ট্যান্ডার্ড গ্রুপ।

অথচ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায় সেই আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার জন্য সন্দেহভাজন প্রতিষ্ঠানের নামের সঙ্গে স্ট্যান্ডার্ড গ্রুপের নাম রয়েছে। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ কর্তৃপক্ষ।
স্ট্যান্ডার্ড গ্রুপ ১৯৮৩ সালে কর্পোরেট কার্যক্রমের আওতায় পোশাক ও অ্যাপারেল উৎপাদন কার্যক্রম শুরু করে। পাট শিল্পের পরবর্তী পর্যায়ে বাংলাদেশে যে নতুন শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল, এটি ছিল তারই একটি সফল মাইলফলক। বর্তমানে স্ট্যান্ডার্ড গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। গ্রুপটি কখনোই শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেনি। দেশের তৈরি পোশাকশিল্পের একটি বৃহৎ প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে। গ্রুপটির ব্যবসায়িক কার্যক্রম সবসময় প্রচলিত আইন, বিধিবিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে।
এছাড়া গ্রুপটি নিয়মিত সরকারের কোষাগারে উল্লেখযোগ্য রাজস্ব প্রদান করে আসছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের রিজার্ভকে শক্তিশালী করছে। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে পোশাকশিল্পের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখা, শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা এবং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা