শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শালিখা মাগুরা প্রতিনিধিঃ ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। দেশের উন্নয়ন, পুনর্গঠন ও অগ্রগতির প্রত্যয় ব্যক্ত করে তিনি এ কথা বলেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের নাগসা হাইস্কুল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন টুকু,ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার,সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা হাফিজুর রহমান,সাবেক যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন, সাংস্কৃতি মন্ত্রীর একান্ত সহকারী ফারদিন হাসান সুমন,যুবদল নেতা তবিবুর রহমান, মিন্টু শিকদার,স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ জাহিদুর রহমান জাহিদ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ,সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এরপর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে প্রধান অতিথি সংস্কৃতিক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপজেলা সদর আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী সহ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা