মোঃ হারুন শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান বিল্লুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা এনামুল ইসলাম প্রমুখ।
