কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল : ওমানে সৈয়দ জামান (৫৫) নামে এক বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেশটির আল বুরামি শহরের নিজ কর্মস্থলে স্ট্রোক করে মারা যান তিনি। সৈয়দ জামান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকার তমিজ উদ্দিন বকসি ছেলে। বাড়িতে তার দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছে।
জানা যায়, ১০ বছর আগে পরিবারের অভাব গোছাতে ওমানে পাড়ি দেন সৈয়দ জামান। দীর্ঘদিন প্রবাসে থেকেও পরিবারের স্বচ্ছলতা ফেরাতে পারেনি সে। বাড়িতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। হয়ত পরিবারের কথা চিন্তা করে মানুষিক চাপ সইতে না পেরে কর্মস্থলে স্ট্রোক করে মারা যান তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে সৈয়দ জামানের মরদেহ দ্রুত দেশে পাঠাতে সরকারের কাছে জোর দাবি জানান তার পরিবার।
