মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাঁদপুর লঞ্চঘাট এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর লঞ্চঘাট এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর থেকে এ কে আজাদ : চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর (ছেলে) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সকালের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। উদ্ধার হওয়া শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা