শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দৈনিক নয়া দিগন্ত ও ডেইলি নিউ নেশন’র চৌদ্দগ্রাম প্রতিনিধি সিরাজুল ইসলাম ফরায়েজী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় সভার শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাওঃ আবদুর রহিম।

এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক আলহাজ্ব এম এ করিম, প্রতিষ্ঠাতা সদস্য মানিক মিয়া পাটোয়ারী, এয়াকুব পাটোয়ারী, প্রফেসর জামাল উদ্দিন, সাংবাদিক আবদুস সোবহান, মোঃ জানে আলম ও জসিম উদ্দিন চৌধুরী নিলয়ের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব পেশ করেন সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মনির উল্যাহ ভূঁইয়া।

সভাপতির স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো: আহসান উল্যাহ এবং সংশোধিত খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ উল্যাহ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি মুহাঃ জহিরুল হাসান, সিনিয়র সদস্য সাংবাদিক এম এ কুদ্দুস, মোঃ আবদুল মান্নান, মোঃ আক্তারুজ্জামান, আবু বকর সুজন, আক্তারুজ্জামান মজুমদার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কার্যনির্বাহী সদস্য মোঃ আনিছুর রহমান, সদস্য মোঃ হোসাইন মামুন, মনোয়ার হোসেন মুন্না, ইউসুফ মজুমদার, জহিরুল ইসলাম সুমন, ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, নুরুল আলম আবির, কাজী সেলিম ও মোঃ সফিউল আলম।

সভায় আরো উপস্হিত ছিলেন প্রেস ক্লাবের প্রচায় ও প্রকাশনা সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, কার্যকরি সদস্য এএফএম রাসেল পাটোয়ারি, সদস্য মিজানুর রহমান মিনু, মোঃ খোরশেদ আলম, মোঃ রাকিব হোসেন, মোঃ আবদুল কাদের প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন সাধারণ সদস্যরা বেশকিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে।আগামি ৮ ডিসেম্বর বর্তমান কার্যকরি কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই গঠনতান্ত্রিক নিয়মে ২০২৭-২৮ মেয়াদে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে অতিদ্রুত একটি নির্বাচন কমিশন গঠন করবে কার্যকরি পরিষদ। গঠিত ওই নির্বাচন কমিশনের অধীনেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রেস ক্লাবের সভাপতি সহ নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা