সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মৌলভীবাজারে হোটেল-মোটেল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে হোটেল-মোটেল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার থেকে সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ মৌলভীবাজারে হোটেল-মোটেল মালিকগণের সাথে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তোহিুজ্জামান পাভেল।অতিরিক্ত জেলা প্রশাসক সো: মামুনুর রশীদ সঞ্চালনায়।

মৌলভীবাজারে হোটেল-মোটেল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান,পুলিশ মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।​সভায় জেলার হোটেল-মোটেলগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থার সুনিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট আইন ও নিয়মাবলী সঠিকভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,সাংবাদিক,রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় হোটেল-মোটেল মালিকগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা