সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ খুরুশকুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট শওকত আলম

খুরুশকুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট শওকত আলম

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট শওকত আলম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী।

খুরুশকুল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অ্যাডভোকেট শওকত আলম স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি কাওয়ারপাড়া বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হযরত খাদিজা (র.) তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার সভাপতি এবং খুরুশকুল আইডিয়াল পাবলিক স্কুলের উপদেষ্টা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, একজন শিক্ষিত, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কারণে স্থানীয়দের মধ্যে তাঁর পরিচিতিও রয়েছে।

সম্ভাব্য এই প্রার্থীকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে খুরুশকুল ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন ঘটবে।

তবে নির্বাচনে প্রার্থিতা, প্রতিদ্বন্দ্বিতা ও ভোটের হিসাব-নিকাশ নির্ভর করবে নির্বাচনকালীন পরিস্থিতি এবং ভোটারদের সিদ্ধান্তের ওপর।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা