বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিমলা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয় ।রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

​উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে বিতরণ উদ্বোধনে উপস্থিত ছিলেন,ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি,ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী,অধ্যক্ষ মনোয়ার হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, বিএনপি নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা