মোহাম্মদ কাইছার হামিদ, মহেশখালী, কক্সবাজার: মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সড়কে বাইক দূর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু, একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে। পরিবারে চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সড়কে বাইক দুর্ঘটনায় তিন আরোহীর মধ্যে দুই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়, আরেকজন গুরুতর আহত অবস্থায় প্রত্যেক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খোঁজ নিয়ে জানাগেছে- দুর্ঘটনার কবলে পড়া তিন যুবক মোটরসাইকেল নিয়ে দেশের মেগা প্রকল্পে ঘুরতে যায়। সেখানে সন্ধ্যার সময় এ মর্মান্তিক ঘটনায় দুই জনের মৃত্যু, অপরজন আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা হলেন উপজেলার কালারমারছড়া ২নং ওয়ার্ড আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের পুত্র মোঃ শাহীন(২৪) ও আব্দুস ছালামের পুত্র সৌদি ফেরত ইকবাল(২৫)। আহত যুবক একই এলাকার দেলোয়ারের পুত্র মোহাম্মদ কাইয়ুম(২৪)। তারা পরস্পর আত্মীয় বন্ধু। এদিকে দুর্ঘটনার খবরে তাদের পরিবারে চলছে শোকের মাতম। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু আহমেদ।
মহেশখালী থানার অফিসার মোঃ আবদুস সুলতান বলেন- বাইক দূর্ঘটনার বিষয়টি খুবই মর্মান্তিক। পুলিশ প্রাথমিক সুরতহাল গ্রহণ করতে ঘটনাস্থলে রয়েছে।
১৮
