রামগড় (খাগড়াছড়ি) থেকে মো.মাসুদ রানা : খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে নিজবাড়ি থেকে আটক করেছে সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি অভিযানিক দল।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। অভিযানে সাগর দেবনাথ (৬১) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সাগর দেবনাথ (৬১) সে উপজেলার শ্মশানটিলা এলাকার জদু দেবনাথের ছেলে।
সেনাসূত্র জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃত ব্যক্তিকে রামগড় থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় রামগড় থানা কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।
