মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপি গণতন্ত্র ও উন্নয়ন এবং শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। এ দলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
শুক্রবার ( ২০ নভেম্বর) সন্ধ্যায় তিনি টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের বিএনপি’র দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারতের মাটিতে বসে মিথ্যা ফাঁকা বক্তব্য দেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতারা তাদের কথায় আওয়ামী সন্ত্রাসীরা দেশে বিশৃংখলা ও অগ্নি সন্ত্রাস করছে তাদের কে প্রতিহত করতে বিএনপি’র সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে ধনবাড়ীর বিএনপি’র কোন নেতা কর্মী যদি কোন ধরণের চাঁদাবাজি, সন্ত্রাসী বা জনগণের সাথে যারা অন্যায় কাজ করে তাহলে তাদের কে দল থেকে বহিষ্কারসহ পুলিশের কাছে সোপর্দ করার কঠোর হুশিয়ারী দেন।
তিনি আরোও বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছে। দল যেসব প্রতিশ্রতি দেয়, সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে। প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রæতি ঘোষণা করেছিলেন, সে সব প্রতিশ্রæতি একের পর এক বাস্তবায়ন করছে। সরকারের এই উন্নয়নের অগ্রযাত্রাকে যারা বাঁধাগ্রস্ত করবে তাদের কে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের কে কঠোর হস্তে দমন করা হবে। এবং কী দেশের জনগণ শান্তি চায়। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
এসময় স্থানীয় বিএনপি’র নেতারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের কোন নেতাকর্মীরা যাতে কোন ধরণের কর্মকান্ড না করতে পারে তার বিষয়ে ও দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে পুলিশ প্রশাসনকে আরোও তৎপর হওয়ার আহবান জানান।
সভায় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
